বালিয়াডাঙ্গী সীমান্তে বিজিবির অভিযানে ৯টি ভারতীয় গরু আটক
প্রকাশ : ০২-১১-২০২২ ১৩:১৩
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধ পথে আসা ৯টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত মঙ্গলবার বিকাল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বেলবাড়ী এলাকা থেকে গরুগুলো আটক করা হয়। গরুগুলোর মূল্য ১৫ লাখ টাকা। তবে বিজিবি কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি।
মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও- ৫০/সি ব্যাটালিয়নের অধিনস্থ্য পাড়িয়া কোম্পানী সদর দপ্তর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, চোরাইকারবারী একটি দল মঙ্গলবার ভোররাতে কান্তিভিটা সীমান্ত দিয়ে চোরাইপথে গরু নিয়ে আসে সীমান্তবর্তী এলাকায় রাখে। এরপর বিজিবির টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকাবারিরা ৯টি ভারতীয় গরু রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে গরুগুলো আটক করা হয়। এসময় উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার।
আটককৃত গরুগুলো ঠাকুরগাঁও- ৫০ ব্যাটালিয়নে সদর দপ্তরে হস্তান্তর করার প্রস্তুতি চলেেছ বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com