বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ'র গুলিতে বাংলাদেশী আহত
প্রকাশ : ১৯-০৩-২০২৩ ১০:৪৮
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার উপজেলার বেউরঝাড়ী সীমান্তের ওপারের ভারতীয় গোয়ালপুকুর ক্যাম্পের বিএসএফ'র গুলিতে বাংলাদেশী আলম (২৭) নামের এক গরু ব্যাবসায়ী আহত হয়েছে।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের চড়ুইগতি গ্রামের আব্দুল মজিদের ছেলে আলমসহ কয়েকজন ব্যাবসায়ী মিলে গত শুক্রবার ভোররাত ৩টায় বেউরঝাড়ী সীমান্তের ৩৮০/৫ আর ৬ এস পিলারের নিকট গরু কিনতে যান। ওইসময় ভারতীয় উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার বড়বিল্লাহ ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশী ব্যাবসায়ীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে বাংলাদেশী গরু ব্যাবসায়ী আলমের বাম পায়ে উপরে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে পড়ে থাকে। পরে তার সহযােগী ব্যবসায়ীরা নাগর নদীর ধার থেকে কোনরকমভাবে তাকে উদ্ধার করে এপারে তার বাড়ীতে নিয়ে আসতে সক্ষম হয়। পরে তার পরিবারের লোকজন গুলিবৃদ্ধ আলমের চিকিৎসা জন্য রংপুর নিয়ে যায়।
এঘটনায় সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। বেউরঝাড়ী ক্যাম্পের বিজিবি'র সদস্যরা কয়েক ঘন্টা ধরে গুলি ছুড়ার ঘটনার রহস্য উদ্ধার করতে চেষ্টা করলে কয়েক ঘন্টা পর তথ্য উদ্ধার করে।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি খায়রল আনাম জানান, লোকমুখে সংবাদ পেয়েছি, পারিবারিক সূত্রে জানা গেছে আহত আলমকে চিকিৎসার জন্য রংপুরে নিয়ে গেছে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটেলিয়ানের বেউরঝাড়ী কোম্পানি সদর দফতর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com