বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত
প্রকাশ : ০২-০৪-২০২০ ১৯:২২
নিজস্ব প্রতিবেদক
এ,কে আজাদ (বালিয়াডাঙ্গী): ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চোচপাড়া সীমান্তের ওপারের ভারতীয় গোয়ালপুকুর থানার চাকলাগড় ক্যাম্পের বিএসএফ সদস্যর গুলিতে জয়নাল আবেদীন (৪৫) নামের এক বাংলাদেশী নিহত হয়েছে।
বিজিবি ও এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, রাণীশংকৈল উপজেলার ৬নং ননদোয়া ইউনিয়নের জওগা গ্রামের মরহুম সমির উদ্দীনের ছেলে জয়নাল আবেদীন ভারতের উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া গ্রামে শশুরবাড়ী থেকে মেহেমান খেয়ে গতকাল ভোররাতে চোচপাড়া সীমান্তের ৩৭৯/১ সাব পিলারের কাছ দিয়ে বাড়ী ফেরার পথে ভারতীয় তীলগাঁও ক্যাম্পের বিএসএফ জওয়ানরা বাংলাদেশকে লক্ষ করে এলোপাথারীভাবে কয়েক রাউন্ট গুলি ছুড়তে থাকে এতে জয়নাল আবেদীন গুলিবৃদ্ধ হয়ে মাটিতে নুড়িয়ে পড়ে তার লাশ ঘটনাস্থলে পড়ে থাকে। পরে বিএসএফ তার লাশ টেনে হেঁছড়ে ওপারে ক্যাম্পে নিয়ে যায়।
বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, এলাকাবাসীদের তথ্য মতে পারিবারিকভাবে নিহতের ঘটনাটি নিশ্চিত হওয়ার পর জয়নালের লাশের সন্ধান পাওয়ার পর বিজিবি পত্র প্রদানের মাধ্যমে বিএসএফকে তীব্র প্রতিবাদ জানায়।
এবিষয়ে নাগরভিটা কোম্পানী কমান্ডার সুবেদার মহিউদ্দীন জানান, নিহতের লাশ ভারতীয় নাগরিক বলে জানা গেছে। অপরদিকে এলাকাবাসী নিহতের লাশ বাংলাদেশী বলে জানিয়েছেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com