weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৭০% , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গী সীমান্তে নীলগাই আটক

প্রকাশ : ১৩-১১-২০২৩ ২০:২১

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তে ৩৯০ মেইন পিলারের প্রায় দেড় কিমি. বাংলাদেশের অভ্যন্তরে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি একটি নীলগাই আটক করে।
বিজিবি ও এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, ভারতের অরণ্য থেকে পালিয়ে আসা বিলুপ্তপ্রায় একটি নীলগাই বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তের ৩৯০ মেইন পিলার হতে দেড় কিমি.
বাংলাদেশের অভ্যন্তরে শালডাঙ্গা নামক স্থানে সোমবার দুপুরে স্থানীয়রা একটি নীলগাই দেখতে পেয়ে বিজিবিকে জানালে বিজিবি’র টহলদল ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। নীলগাইটি ধনতলা সীমান্তের ৩৯২ নং পিলারের মোরলপাড়ার দিকে অগ্রসর হয়। বিষয়টি পার্শ্ববতী ধনতলা সীমান্তের বিজিবিকে জানানো হয়।পরে পাড়িয়া কোম্পানী সদর দপ্তর ক্যাম্পের ৩৯১/১ এস পিলারের ৩ কিমি অভ্যন্তরের ফকিরভিটা নামক স্থানে এলাকার লোকজনের সহায়তায় কান্তিভিটা বিজিবি ক্যাম্পের টহল দল দুপুরে নীলগাইটি আটক করতে সক্ষম হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নীল গাইটি কান্তিভিটা বিওপিতে রয়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সাথে পরামর্শ ক্রমে এটিকে বনবিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে ৫০ বিজিবি ঠাকুরগাঁওয়ের অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী জানিয়েছেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com