weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭০% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গী সীমান্তে কৃষকদের আলু ক্ষেত অপসারণের অভিযোগে বিজিবির বিএসএফ'র পতাকা বৈঠক অনুষ্ঠিত

প্রকাশ : ২৮-১০-২০২২ ২২:০২

নিজস্ব প্রতিবেদক
এ,কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশী কৃষকদের শতাধিক একর জমিতে রোপনকৃত আলু ক্ষেত বিজিবি কতৃক নষ্ট করার অভিযোগে সীমান্তের জিরো পয়েন্টে উভয় দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এলাকাবাসী ও বিজিবি'র সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকেরা কোটপাড়া সীমান্ত এলাকার শতাধিক একর জমিতে একমাস আগে আলু ক্ষেত রোপন করে থাকলে এরই মাঝে ভারতীয় ঊত্তর দিনাজপুরের ইসলামপুর থানার অর্ন্তগত ভেলাগাছি ক্যাম্পের সীমান্তরক্ষী বাহীনি বিএসএফ বাংলাদেশী কৃষকদের আলু ক্ষেত সরিয়ে নেওযার জন্য বিজিবিকে পত্র প্রদান করে। বিএসএফ'র পত্র প্রাপ্তির প্রেক্ষিতে বিজিবি বাংলাদেশী কৃষকদের আলুক্ষেত অপসারণ করতে চাপ সৃষ্টি করে। একপর্যায়ে এলাকার কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে স্থানীয় আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালু মোহাম্মদ ডংগার স্বরণাপণ্য হলে তিনি বিজিবিকে পতাকা বৈঠকের জন্য আহব্বান করে। সেই প্রেক্ষিতে শুক্রবার সকাল ১০ টায় কোটপাড়া বিজিবি ক্যাম্প সীমান্তের ৩৮৪ মেইন পিলারের জিরো পয়েন্টে ওপারের উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার অন্তগত ভেলাগাছি ক্যাম্পের বিএসএফ'র
 কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আকালু মোহাম্মদ ডংগা বাংলাদেশী কৃষকদের আলু ক্ষেত নষ্ট না করার জন্য বিএসএফ ও বিজিবিকে অনুরোধ জানালে এতে তার কথা সাড়া দিয়ে আলু ক্ষেত চাষাবাদের মৌখিকভাবে অনুমতি দেয়।
এতে বাংলাদেশী আলু চাষী কৃষকেরা আনন্দিত হয়েছেন।
এব্যপারে ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়ানের অধিনস্থ্ পাড়িয়া কোম্পানী সদর দপ্তর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার ফজলুর রহমান জানান, উভয় দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ বাংলাদেশী কৃষকদের আলু ক্ষেত চাষাবাদের মৌখিক অনুমতি দেয়।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com