weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৪% , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গী মাছ বাজার থেকে মোটর সাইকেল বদল করে নিয়ে গেছে

প্রকাশ : ০৩-১১-২০২২ ১৯:০৯

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী মাছ বাজার থেকে মোটর সাইকেল বদল করে নিয়ে গেছে। ভূক্তভোগী সাদ্দাম হোসেন গাড়ী থানায় জমা রেখেছে।
জানা গেছে,বালিয়াডাঙ্গী উপজেলার মহিষমারী গ্রামের নাসিরুল ইসলামের ছেলে মাছ ব্যবসায়ী সাদ্দাম হোসেন তার ব্যবহিত ১৫০ সিসি পালসার মোটর সাইকেলটি আজ বুধবার দুপুরে মাছ বাজারে রেখে ব্যবসা কাজে ব্যস্ত থাকে সন্ধ্যা ৬টায় তার গাড়ীটি সেখানে দেখতে না পেয়ে সন্দেহ হয়। একই রংঙ্গের একই ব্যান্ডের একটি মোটর সাইকেল পার্শ্বে দেখতে পায়। পরে মোটরসাইকেলের মালিক সাদ্দাম হোসেন থানা পুলিশকে বিষয়টি জানালে থানা বদলকৃত মোটর সাইকেলটি থানায় জমা রাখেন। এব্যাপারে সাদ্দাম হোসেন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন। তার ধারনা একই ব্যান্ডের মোটর সাইকেল হওয়ায় কেউ ভুলক্রমে গাড়ী বদল করে নিয়ে যেতে পারে। রেখে যাওয়া গাড়ীর রং কালা, ইঞ্জিল নং-DHCYCLB-86073, চেচিস নাম্বর-MDZA 11 CYZLCB 83572,
এবিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল আনাম জানান, মাছ বাজার থেকে যদি কেউ ভূলক্রমে গাড়ীটি নিয়ে যায়, তাহলে ওইখানে এসে জানানোর সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন, যদি কোন ব্যাক্তি উল্লেখিত মোটরসাইকেল গাড়ীটি সন্ধান পেয়ে থাকেন তাহলে থানা পুলিশকে জানানোর আহব্বান করছি।
গাড়ীটির সন্ধান পেলে প্রকৃত গাড়ীর মালিকদের গাড়ী বদল করে বুঝিয়ে দেওয়া হবে। ভুক্তভোগী সাদ্দামের মোবাইল-০১৭১৭৯৩৬০৮৮।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com