weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬২% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশনের ত্রাণ বিতরণ

প্রকাশ : ০৩-০৪-২০২০ ২২:৪৩

নিজস্ব প্রতিবেদক

রাজু হাসান রবি (বালিয়াডাঙ্গী) নিজস্ব প্রতিবেদক:  আজ (৩ এপ্রিল ২০২০ইং) শুক্রবার সারা দিন ব্যাপি ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউনিয়নে বিভিন্ন গ্রামে "বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশন" একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ থেকে ৭০টি গরিব ও দুস্থ্য পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, আলু, হাত ধোয়ার সাবান সহ প্রয়োজনীয় শুকনা খাবার বিতরণ করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন- সংগঠনের আইন উপদেষ্টা এডভোকেট ফয়সাল কবির (সৌরভ), কার্য নির্বাহী সদস্য মোঃ রাকিবুস সুলতান রাসেল, মোঃ আজাদ আল শামস্। সভাপতি আব্দুল্লাহ আল ফয়সাল (লাবীব), সহ-সভাপতি রাজু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাদি, যুগ্ম সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান রেজু, সাংগঠনিক সম্পাদক তৈমুর রহমান, দপ্তর সম্পাদক রাজু ইসলাম, অর্থ সম্পাদক সাকিব আহমেদ, প্রচার সম্পাদক রাজু হাসান রবি এবং নির্বাহী সদস্য মোতাল্লিব সম্রাট সহ আরও অনেকেই।



এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয় এবং তাদের সচেতনমূলক পরামর্শ দেওয়া হয়। কোন প্রয়োজনীয় কাজ  ছাড়াই ঘরের বাইরে না যাওয়ার জন্য বলা হয়, বার বার সাবান দিয়ে হাত ধোয়াসহ বাইরে বের হলে মাক্স ব্যবহার করতে বলা হয়। 


-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর