বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ১৯৯৬ এর মিলন মেলা
প্রকাশ : ১২-০৭-২০২২ ১৮:২০
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: "বন্ধুত্বের বন্ধন,অটুট থাকুক আজীবন" এই স্লোগানকে সামনে নিয়ে আজ রজত জয়ন্তী-২০২২ অনুষ্ঠিত হলো।
রজত জয়ন্তী উপলক্ষে দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
আজ মঙ্গলবার সকাল থেকে বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ও হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনষ্ঠানের বিভিন্ন কর্মসূচিতে শুধু ব্যাচ ৯৬ এর বন্ধু_বান্ধবীরাই নয় বন্ধুদের বউ ও বান্ধবীদের স্বামী এবং বাচ্চাদের অংশ গ্রহন বেশ প্রাণবন্ত করে তোলে অনুষ্ঠানটিতে।
পরে দ্বিতীয় পর্বের কার্যক্রম পাইলটের হলরুমে শুরু হয় দুপুরে।
এ পর্বে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইলটের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব সাইফুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথী ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।
বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন,সাবেক উপজেলা চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব সফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান,পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.টি এম মাহবুবর রহমানসহ অত্র বিদ্যালয়ের অবসবপ্রাপ্ত শিক্ষক ও বর্তমান শিক্ষকগণ বক্তব্য রাখেন।
এ সময় মুল প্রবন্ধ উপস্থাপন ও স্বাগত বক্তব্য রাখেন ইন্জিনিয়ার জর্জিসুর রহমান,ডাক্তার আবুল কাসেম,মেজর ডা.গোলাম রব্বানী ও আশা ইউনিভারসিটির পরিচালক মোজাফ্ফর রহমান।
অনুষ্ঠানটির সন্ঞ্চালনা করে শিক্ষক ইমরান আলী।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com