weather ২৮.৫৪ o সে. আদ্রতা ৭২% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চেয়েছেন:

প্রকাশ : ১৪-১২-২০২৩ ১১:৫৫

নিজস্ব প্রতিবেদক
এ, কে আাজাদ: ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চেয়েছেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিদের বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন।সরকারি নির্দেশ মতে ঠাকুরগাঁও সদর থানা হতে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করে তিনি।
এর আগে ঠাকুরগাঁও সদর থানা দীর্ঘ ৭ মাস সুনামের সহিত কাজ করেছেন। ঠাকুরগাঁও সদর থানায় থাকাকালীন এই অল্প সময়ে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। সেই সাথে নিজের দক্ষতা ও মানবিক হাতে এই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে যুগান্তকারী ভুমিকা রেখে গেছেন।
সদর থানায় থাকাকালীন তিনি বুঝিয়েছেন ভয় নয় পুলিশ সবসময় জনগণের বন্ধু হিসেবে কাজ করে। যে কোন সমস্যা সমাধানে তিনি মানুষের পাশে ছিলেন। মিশেছেন সাধারণ মানুষের কাতারে আর কুড়িয়েছেন ব্যাপক সুনাম। সাধারণ মানুষ তার কাছে গিয়ে যে কোন সমস্যার কথা অনায়াসে বলতে পারতেন। তিনি থানায় সেবা নিতে আসা মানুষের শেষ ভরসা ও বিশ্বাসের প্রতীক হয়ে ওঠতে পেরেছিলেন।তিনি যেমন চৌকস পুলিশ অফিসার তেমনি মানবিক এবং উচ্চ চিন্তার মানুষ। ফলে তার কাজের মাধ্যমে ঠাকুরগাঁও সদর তথা সমগ্র পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছিলো৷
বালিয়াডাঙ্গী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির জানান, অল্প সময়ের জন্য ঠাকুরগাঁও সদর থানায় কাজ করার সুযোগ পেয়েছি। মানুষের জন্য কতটুকু কাজ করতে পেরেছি জানিনা তবে মানুষের থেকে সহকর্মীদের কাছে অনেক ভালোবাসা পেয়েছি যা কখনো শেষ হবার নয়। বালিয়াডাঙ্গী থানায় সদ্য যোগদান করেছি। এই থানায় আগের ওসি খায়রুল আনাম অনেক সুনামের সহিত কাজ করে গেছে। আমারও চেষ্টা অব্যাহত থাকবে উনার মত সুনাম কুড়িয়ে কর্মস্থল ত্যাগ করার।
তিনি আরো জানান, বালিয়াডাঙ্গী একটি সীমান্তবর্তী উপজেলা। এখানে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে মাদকসহ বিভিন্ন অপকর্ম হয়ে থাকে। বিশেষ করে শীতকালে গরু চুরির প্রবণতা বেশি থাকে। আমি চেষ্টা করব প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান, গ্রাম পুলিশ ও ইউপি সদস্যদের সাথে কথা বলে গরু চুরি প্রতিরোধ করা এবং প্রত্যেক এলাকায় পুলিশি টহল জোরদার করা।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com