বালিয়াডাঙ্গী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
প্রকাশ : ০৭-০৭-২০২০ ২৩:২৩
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে পথসভা ও স্মারক লিপি প্রদান করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধাগণ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের বালিয়াডাঙ্গী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মুক্তিযোদ্ধাগণ আজ (০৭ জুলই ২০২০) সকাল ১১টার সময় বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে পথসভা করেন। এ সময় পথসভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতা সংকর কুমার দে, আমিনুল ইসলাম বুলু, নরেন্দ্র নাথ সরকার, মীরানাথ গোসামী, মোকসেদ আলী প্রমুখ।
বালিয়াডাঙ্গী মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুস সোবহান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মকসেদ আলী, মীরানাথ, তোয়াব আলী প্রমুখ।
বক্তারা বলেন বালিয়াডাঙ্গী কৃষি অফিসার শাফিয়ার রহমান এমন কোন দূর্নীতি নাই যেটা তিনি করেন নি। তিনি প্রদর্শনী প্লটের নামে হরিলুট করেছেন। কোন মাঠদিবস না করেই টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। বোরো মাঠ দিবসে ৫০ জন অংশগ্রহনকারী কৃষকের ভাতাসহ অন্যান্য সুধিধার বরাদ্দ থাকলেও গত (৬ জুলাই ২০২০) বামুনিয়া ব্লকে তা প্রদান না করে উপজেলা কৃষি কর্মকর্তা শাফিয়ার রহমান আত্মসাৎ করেন।
বক্তাগণ আরো বলেন, ভুট্রা, গম, লেবু, মাল্টা, বিটিবেগুন প্রদর্শনীসহ বিভিন্ন প্রদর্শণী না করেই বিল উত্তোলন করে টাকা আত্মসাৎ করেছেন। শুধু তাই নয় শাফিয়ার রহমান মাস্টার রোলে ড্রাইভার পদে চাকরি দেওয়ার নামে মুক্তিযোদ্ধা সন্তান মিজানুর রহমানকে অর্থনৈতিকসহ বিভিন্নভাবে নাজেহাল করেছেন মর্মে অভিযোগ করেছেন বক্তাগণ।
বক্তাদের দাবী বালিয়াডাঙ্গী কৃষি অফিসারকে অন্যত্রে বদলী করে তার দূর্নীতি ও অনিয়মের তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হোক।
বালিয়াডাঙ্গী চৌরাস্তায় ঘন্টা ব্যাপী পথসভা শেষে মুক্তিযোদ্ধাগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন দূর্নীতি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে মুক্তিযোদ্ধাদের আশ্বাস দেন।
আরো পড়ুন: রাণীশংকৈল নন্দুয়ার ইউনিয়ন পরিষদে "বিট পুলিশিং" কার্যালয়ের উদ্বোধন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com