weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গী ও হরিপুরে বিএসএফে’র গুলিতে দুই বাংলাদেশি নিহত

প্রকাশ : ০৯-১২-২০২০ ১১:৫৯

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ে বিএসএফ’র গুলিতে নাজির উদ্দিন (২৮) ও রবিউল ইসলাম (২৬) নামে দুই বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে।

গত (০৮ ডিসেম্বর ২০২০) মঙ্গলবার ভোররাতে হরিপুর উপজেলার বেতনা সীমান্তে এ ঘটনা ঘটে। পুলিশ ও বিজিবি জানায়, হরিপুর উপজেলার বেতনা সীমান্তের ৩৬৭ নং পিলার এলাকা দিয়ে অবৈধভাবে গরু আনার উদ্দেশ্যে ভারতে প্রবেশের চেষ্টা করছিল নাজির, রবিউল ও তাদের সঙ্গীরা।

এসময় ভারতের ফুলবাড়ি সীমান্তের বিএসএফ’র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে এতে আহত হয় তারা। সঙ্গীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে নিজ বাড়িতে ফেরত নিয়ে আসে। পরিবারের সদস্যরা আহতদের নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে দুজনেই মারা যায়।

নিহতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের মশালডাঙ্গী ছোট কলোনী গ্রামের আব্দুল মজিদের ছেলে রবিউল ইসলাম ও হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামের মৃত ভাকু মোহাম্মদ এর ছেলে নাজির উদ্দিন।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেন ও হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আওরঙ্গজেব বিএসএফর গুলিতে দুই বাংলাদেশী নিহতের কথা স্বীকার করে বলেন এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ময়না তদন্তের জন্য লাশ দুটি ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর