weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ : ২৬-০৪-২০২২ ১৪:৩৭

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার উপজেলা পরিষদ মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি। এসময় উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সকল ইউপি চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপজেলার বিভিন্ন স্তরের জনগণ। দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। আমন্ত্রিত অতিথিদের দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণের জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা নিবাহী অফিসার মোহা. যোবায়ের হােসেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর