weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬২% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্বরে পাঠাগার, কম্পিউটার শিক্ষা ও ল্যাংগুয়েজ ক্লাবের উদ্বোধনী

প্রকাশ : ০৯-১১-২০২৩ ১৭:৫১

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে পাঠাগার, কম্পিউটার শিক্ষা ও ল্যাংগুয়েজ ক্লাবের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে পাঠাগার, কম্পিউটার শিক্ষা ও ল্যাংগুয়েজ ক্লাবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার।
এসময় উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইদুর রহমান,বালিয়াডাঙ্গী টেকনিক্যাল ও বিজনিস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ  সাদেকুল ইসলাম, বেসরকারী সংস্থা ইএসডিও'র সিএলএমএস প্রকল্পের বালিয়াডাঙ্গী এরিয়া অফিসের ম্যানেজার নুর আলম, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com