বালিয়াডাঙ্গী উপজেলায় তিনতলা বিশিষ্ট মডেল মসজিদ শুভ উদ্ভোধন
প্রকাশ : ১২-০৬-২০২০ ০৬:১৪
নিজস্ব প্রতিবেদক
রুবেল রানা বালিয়াডাঙ্গী: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মডেল মসজিদের তিনতলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ (১১ জুন ২০২০) বৃহস্পতিবার বালিয়াডাঙ্গী উপজেলার ডাঙ্গীবাজারের পুরাতন ইউনিয়নের পরিষদ সংলগ্ন। এ কাজের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলাম এমপি।
এ উপলক্ষে উদ্ভোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি, উপ-পরিচালক মো: মশিউর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী,উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আলী আসলাম জুয়েল, সাবেক উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম। প্রভাষক মাজহারুল ইসলাম সুজন, ৮ নং বড়বাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আকরাম আলী,ইন্জিনিয়ার নাজিদার রহমান, ঠিকাদার মুরাদ হোসেন,সুপারভাইজার ফারুক হোসেন প্রমখ প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের তিনতলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। এতে পুরুষ মুসল্লী ছাড়াও মহিলাদের নামাযের সু-ব্যবস্থা, সহ ইসলামিক লাইব্রেরি, ইমাম ট্রেনিং সেন্টার, সম্মেলন কক্ষ, হিফজখানা/মক্তব, ইসলামিক ফাউন্ডেশন অফিস, লাশ ধোয়ার ব্যবস্থা, প্রতিবন্ধিদের নামাজ ব্যবস্থা, বিশাল শাহান, সুবিশাল গাড়ি পার্কিং ব্যবস্থা।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com