weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হলো

প্রকাশ : ২৩-০৭-২০২২ ২০:১৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২৬ হাজার ২২৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করেন। গত বৃহস্পতিবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সভাকক্ষে ৭ জন ভূমিহীন-গৃহহীনদের মাঝে জমির দলিল হস্তান্তর করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহাবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মো. যোবায়ের হোসেন, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে,বালিয়াডাঙ্গী উপজেলায় ১০২২ টি আশ্রয়ণ প্রকল্পের আওতায়, ১ টি রাজস্ব, ২টি উপজেলা চেয়ারম্যান ও সেনাবাহিনী ব্যারাক তহবিল হতে ৪৫ টিসহ মোট ১০৬৭ টি ঘর ভূমিহীন-গৃহহীনদের মাঝে ঘরের চাবী হস্তান্তর করেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর