weather ২৮.৫৪ o সে. আদ্রতা ৭২% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীর সীমান্তে বিজিবি ৬৮ বোতল ফেন্সিডিলসহ মোটরবাইক উদ্ধার

প্রকাশ : ২৫-০৭-২০২২ ২২:১৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের মাদ্রাসা হাটের পাশ্বে রাস্তা থেকে ভারতীয় ৬৮ বোতল ফেন্সিডিলসহ টিভিএস মোটরবাইক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি'র নাগরভিটা ক্যাম্পের টহলদল। বিজিবি ও এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, অজ্ঞাত মাদক কারবারী গত শুক্রবার সন্ধ্যা ৭টায় বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্ত এলাকা হতে মাদক ব্যবসায়ী মাদক কিনে মোটরবাইক যোগে ফেরার পথে বড় পলাশবাড়ী দাখেলী মাদ্রাসা হাটের অদুরে পৌছালে এসময় নাগরভিটা ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা ওই মোটরবাইকটি গতিরোধ করার চেষ্টাকালে মাদক কারবারী মোটরবাইক ও ফেন্সিডিলের ব্যাগ ফেলে রেখে পালিয়ে যেতে সক্ষম হয়। মাদক কারবারীর ফেলে যাওয়া নাম্বার বিহীন ১০০ সিসি টিভিএস মোটরবাইকে রক্ষিত ব্যাগটি ঘটনাস্থলে বিজিবি'র টহলদল তল্লাশি করে ভারতীয় ৬৮ বোতল ফেন্সিডিল দেখতে পেয়ে জব্দ করে ক্যাম্পে নিয়ে যায়। পরদিন বিজিবি নাম্বার বিহীন ১০০ সিসি মোটরবাইকটি নেকমরদ কাষ্টমস অফিসে এবং ৬৮ বোতল ফেন্সিডিল ঠাকুরগাঁও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করে। এ ব্যাপারে নাগরভিটা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার সোহরাব আলীর নিকট জানতে চাওয়া হলে তিনি নিশ্চিত করেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর