বালিয়াডাঙ্গীর সমির উদ্দীন স্মৃতি ডিগ্রি কলেজের ২ অধ্যাপকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
প্রকাশ : ০২-১২-২০২২ ১৬:৫৭
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সমির উদ্দীন স্মৃতি ডিগ্রি কলেজের বাণিজ্য বিভাগের অধ্যাপক রুহল আমিন ও গনিত বিভাগের অধ্যাপক অজিত কুমার দাসের বিদায় সংবর্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় বালিয়াডাঙ্গী সমির উদ্দীন স্মৃতি ডিগ্রি কলেজ প্রাঙ্গনে এ বিদায় সংবর্ধন অনুষ্ঠিত হয়।
বালিয়াডাঙ্গী সমির উদ্দীন স্মৃতি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিদায়ী অধ্যাপক রুহল আমিন ও অধ্যপক অজিত কুমার দাস, কলেজের অধ্যাপক ও গভনিং বোডির শিক্ষক প্রতিনিধি জীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক তারেক পাশা, ইংলিশ বিভাগের অধ্যপক আবু রায়হান, বাণিজ্য বিভাগের অধ্যপক আব্দুস সামাদ, অধ্যপিকা বিলকিস বানু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- গণিত বিভাগের অধ্যাপক নাসির উদ্দীন।
স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,অত্র কলেজের সহকারি আধ্যাপকবৃন্দ শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্যগনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com