বালিয়াডাঙ্গীর বেউরঝাড়ী সীমান্তে বিজিবির টহলদলের অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী আটক
প্রকাশ : ১৭-০৯-২০২২ ১১:৩১
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা বেউরঝাড়ী সীমান্তের ৩৮০/৭ নাম্বার পিলারের ৫০ গজ অভ্যান্তরে অভিযান চালিয়ে ৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ব্যবসায়ী বোমা (৩৮) কে আটক করে ¯'ানীয় থানা পুলিশের নিকট সোপদ করেছে।
বিজিবি'র সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের জাফরটলী গ্রামের মরহুম জয়নতদ্দীনের ছেলে মাদক কারবারী বোমাসহ ৩ মাদক কারবারী মঙ্গলবার ভোর রাত পৌনে ৩ টায় সীমান্ত এলাকা হতে মাদক কেনে বাড়ী ফেরার পথে বেউরঝাড়ী সীমান্তর ৩৮০/৭ নাম্বার পিলারের ৫০ গজ অভ্যান্তরে এসে পৌছালে এসময় বেউরঝাড়ী ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যদের সন্দেহ হলে তাদেরকে ধাওয়া করলে এসময় মাদক কারবারী বোমাকে আটক করলেও বাকী দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে বিজিবি'র টহলদল বোমার শরীর তল্লাশী করে ভারতীয় ৬ বোতল ফেন্সিডিল উদ্ধারের পর তাকে আটক করে মাদকদ্রব্য জব্দ করে। পরদিন বুধবার আটকক...ত মাদক ব্যবসায়ী বোমাকে ¯'ানীয় থানা পুলিশের নিকট সোপর্দ করে। এব্যাপারে ৫০/ই বেউরঝাড়ী কোম্পানী সদর দপ্তর বিজিবি ক্যাম্পের হাবিলদার রিয়াজুল হক বাদী হয়ে আটকক...ত মাদক ব্যবসায়ী রায়হানকে আসামী করে ¯'ানীয় থানায় মামলা দায়ের করে।
এবিষয়ে নাগরভিটা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার সোহরাব আলী বলেন, বিজিবি'র পক্ষ থেকে চোরাচালান অভিযান চলমান থাকায় এ অভিযান পরিচালনায় সফল হয়েছি।
এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম নিকট জানতে চাওয়া হলে তিনি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com