weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৬২% , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীর পিয়াজপুকুর পরিত্যক্ত জরাজীর্ণ ক্ষুদ্র কুটির শিল্প কেন্দ্রটি নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনা ইউএনও গ্রহণ করেছেন

প্রকাশ : ০৪-১১-২০২৩ ১৭:০০

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের পিয়াজপুকুরের প্রায় দুই যুগ ধরে ক্ষুদ্র কুটির শিল্প কেন্দ্রটি পরিত্যক্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সেটাকে নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনা ইউএনও বিপুল কুমার গ্রহণ করায় এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেেন।
সম্প্রীতি তিনি সরজমিনে দুওসুও পিয়াজপুকুর পরিত্যক্ত জরাজীর্ণ ক্ষুদ্র কুটির শিল্প কেন্দ্র পরিদর্শনে গেলে এসময় এলাকার লোকজন সেখানে জমায়েত হয়। স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে তিনি পিয়াজপুকুর পরিত্যক্ত জরাজীর্ণ ক্ষুদ্র কুটির শিল্প কেন্দ্রটি নতুন করে সাজিয়ে তোলতে আগ্রহ প্রকাশ করেছেন। এলাকায় উন্নয়ন মূলক কাজে এগিয়ে আসায় উপস্থিত জনসাধারণ উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমারকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার বলেন, দুওসুও ইউনিয়নের পিয়াজপুকুর পরিত্যক্ত জরাজীর্ণ ক্ষুদ্র কুটির শিল্প কেন্দ্রটি নতুন করে সাজিয়ে তোলতে নিরলস ভাবে কাজের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। অতি দ্রুত কাজ শুরু করা হবে এবং অল্প সময়ের মধ্যে সেই কাজ বাস্তবায়ন করা হবে। 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com