weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫৯% , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীর দুওসুও ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশ : ১৬-০৮-২০২৩ ১৭:২২

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৪টায় সরলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দুওসুও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক প্রভাষক সফিউল আলম বাহাদুর, উপজেলা বিএনপি'র তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ।
বর্ধিত সভায় দুওসুও ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি সোহেল রানা মজিবর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাধারন সম্পাদক রবিউল ইসলাম, ৮ নং ওয়ার্ড বিএনপির নেতা মাহাতাব আলী, তাইজতদ্দীন, তাজমুল, কালাম প্রমুখ।
বর্ধিত সভায় দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম বলেন, দলের এক দফা দাবী আদায়ের আন্দোলনের সকল কর্মসূচিতে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিএনপি ও তার সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপির আন্দোলন সংগ্রামকে ত্বরান্বিত করার লক্ষে দলের ত্যাগী ও পরিচ্ছন্ন রাজনৈতিক সকল কর্মসূচিতে অংশ গ্রহণের আহব্বান জানায়। এতে উপস্থিত বিএনপির সকল নেতা-কর্মীরা আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণের সিদ্ধান্তে একমত পোষণ করেন।
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি'র তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, এখন একটাই লক্ষ্য গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে হবে।
তিনি বলেন, ভোটাধিকার হরণকারী কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন ও ইসি পুনর্গঠন, খালেদা জিয়ার মুক্তিসহ এক দফা দাবিতে সকল কর্মসূচিতে সকলকে অংশগ্রহণ করতে হবে।
তিনি আরো বলেন, সরকারের জনপ্রিয়তা এখন তলানিতে।
সরকারের দেশে ও দেশের বাইরে কোনো সমর্থন নেই। সুতরাং এখনই পদত্যাগের সময় এসেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত গণতন্ত্রকামী মানুষ ঘরে ফিরে যাবে না।
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে সরকার প্রতিহিংসার নগ্ন দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা গণতন্ত্র ও নেত্রীর মুক্তি নিশ্চিত করতে ও নিরেপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবী আদায়ের জন্য রাজপথসহ সবখানেই প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবো।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com