weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭৯% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীর দু'শ কর্মবন্ঞ্চিত মানুষকে ড.টিএম মাহবুবর রহমানের খাদ্য সহায়তার উদ্ধোধন

প্রকাশ : ২৪-০৪-২০২০ ২৩:৫৩

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনা আতংক আর লকডাউনে খেটে খাওয়া অনেক মানুষ দিশেহারা হয়ে পরেছে। বালিয়াডাঙ্গীতেও এর ব্যতিক্রম হয়নি। আগামী কাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাসের রোজা। তাই বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দরিদ্রদের মধ্য হতে ২০০ জনকে খাদ্য সামগ্রী চাল প্রদান করার মধ্য দিয়ে ইউনিয়নের চাল প্রদান কর্মসুচির উদ্ধোধন করা হয়। অন্যদিকে উপজেলার আমজানখোর বড়পলাশবাড়ী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে করোনা ভাইরাস সচেতনতায় বিএনপি' নেতা-কর্মীদের মাঝে হ্যাণ্ড ওয়াশ মাক্স বিতরন করেন।

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি' সাধারণ সম্পাদক .টি এম মাহবুবর রহমানের উদ্যোগে নিজস্ব অর্থায়নে চাল, হ্যাণ্ড ওয়াশ,মাক্স, পিপিই হ্যাণ্ড স্যানিটাইজার বিতরনের আয়োজন করেন।

আজ (শুক্রবার)বিকালে চাল বিতরন উদ্ধোধনের সময় উপস্থিত ছিলেন,বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি' সহ সভাপতি ডা.তোফাজ্জোল হোসেন তোফায়েল,সাধারণ সম্পাদক .টিএম মাহবুবর রহমান,সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আবেদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান,দপ্তর সম্পাদক মকবুল হোসেন,শ্রমিক দলের সভাপতি দবিরুল ইসলাম বড়বাড়ী ইউনিয়ন বিএনপি' সাধারণ সম্পাদক জুলফিকার আলী জিল্লুর প্রমুখ।


.টিএম মাহবুবর রহমান বক্তব্যে বলেন,পর্যায়ক্রমে বড়বাড়ী ইউনিয়নসহ উপজেলার প্রতিটি ওয়ার্ডে চলমান রমজান মাসেই হত দরিদ্রদের মাঝে সাধ্যমত চাল,হ্যাণ্ড ওয়াশ,হ্যাণ্ড স্যানিটাইজার,মাক্স পল্লী চিকিৎসকগণের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী(পিপিই) প্রদান করা হবে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর