বালিয়াডাঙ্গীর কোড়িয়া গ্রামে স্থানীয় যুবকদের উদ্যোগে লকডাউন
প্রকাশ : ০৯-০৪-২০২০ ১৪:০৩
নিজস্ব প্রতিবেদক
রুবেল রানা (বালিয়াডাঙ্গী): করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে আজ (৯ এপ্রিল ২০২০) বুধবার সকাল ১০ থেকে কড়িয়া কলন্দা গ্রামের স্থানীয় যুবকদের উদ্যোগে গ্রামের প্রাতিটি বাড়িতে ব্লিচিং পাউডার স্প্রে এবং সচেতন করার চেষ্টা করা হয়। তারা নিয়মিত বাড়ী গুলোকে ব্লিচিং পাউডার দিয়ে স্প্রে চালিয়ে যাওয়ার কথা জানান । এ- ছাড়া গ্রামের প্রধান প্রধান রাস্তা গুলোতে ব্যানার দিয়ে বাহিরাগত মানুষের প্রবেশ নিধেষ করে লকডাউন ঘোষনা করা হয়।
এদিগে গ্রামে ঢাকা থেকে ফিরে আসা কয়েক জন মানুষের খবর পাওয়া গেছে । তারা ঢাকা থেকে এসে ঠিক মত হোম কোয়ারেন্টাইন মানছে না ও অবাদে ঘুরাঘুরি করতে দেখে গেছে বলে জানিয়েছে স্থানীয় লোকজন। এদিগে এ বিষয়টি কে স্বাগত জানিয়েছে গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ গণ। এবং নিজ গ্রামের করোনা ঝুঁকি এড়াতে প্রতিটি গ্রাম নিজ উদ্যোগে সচেতন ও লকডাউন করা উচিৎ বলে মনে করেন স্থানীয়রা।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com