বালিয়াডাঙ্গীতে ৯০ পিস ইয়াবাসহ মহিলা মাদকব্যবসায়ী আটক
প্রকাশ : ০১-০৮-২০২৩ ২১:২০
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: গত সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়গৌছিয়া গ্রামের ৯০ পিস ইয়াবাসহ মহিলা মাদকব্যবসায়ীকে পুলিশ আটক করেছে।
জানা যায়, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়গৌছিয়া গ্রামের জাবেদ আলীর স্ত্রী আসমা বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। বালিয়াডাঙ্গী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় তার বাড়িতে অভিযান চালিয়ে তার নিকট হতে ৯০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৬০০ টাকা জব্দ করেছে। এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম জানান, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কারণে আসমা বেগমের কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত আসমা বেগমকে পুলিশ গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করেছে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com