weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫৯% , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে ৬৮পিস ইয়াবাহা ও গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ : ০৬-০৮-২০২৩ ২১:৫২

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশ উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ডাঙ্গীবাজারের কুখ্যাত মাদক ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাড়িতে অভিযান চালিয়ে ৬৮পিস ইয়াবাহা ও একশ গ্রাম ওজনে গাজা উদ্ধারের পর তাকে গ্রেফতার করে ঠাকুরগাঁও আদালতের বিচারকের নিকট হাজির করা হয়। গ্রেফতারকৃতরা হলো- হুমায়ুন কবীর (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের গোয়ালকারী গ্রামের মরহুম আনিসুর রহমানের ছেলে হুমায়ুন কবীর (৪০) ডাঙ্গী বাজারে তার অন্য ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসতো। এমন গোপন সংবাদের ভিত্তিত্বে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম নির্দেশনায় বালিয়াডাঙ্গী থানার একটি চৌকশ পুলিশের টিম গত শনিবার রাত সাড়ে ১১টায় উত্তর গোয়ালকারী গ্রামে তার বাড়ীতে অভিযান পরিচালনা করে ৬৮ পিস ইয়াবাহা ও একশত গ্রাম গাজা উদ্ধার করে। এসময় হুমায়ুন কবীর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার চেষ্টা কালে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে বালিয়াডাঙ্গী থানা পুলিশ বাদী হয়ে আটককৃত হুমায়ুন কবীরকে আসামী করে রাতেই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। ইতিপূর্বে  তার বাড়ী থেকে পুলিশ মাদক দ্রব্য উদ্ধারের পর তাকে  গ্রেফতার করে জেল হাজতে পাঠালে কিছুদিন জেলে থাকার পর জামিনে মুক্তি পেয়ে বাড়ীতে ফিরে এসে আবারো মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আরো মাদকের মামলা রয়েছে।
এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইন্চার্জ (ওসি) খায়রুল আনাম বলেন, মাদক মামলার আটককৃত আসামীকে ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com