বালিয়াডাঙ্গীতে ৫শত পরিবারের মাঝে কোরবানীর মাংস বিতরণের উদ্বোধন করলেন ”মাজহারুল ইসলাম সুজন”
প্রকাশ : ০৩-০৮-২০২০ ০৮:১৮
নিজস্ব প্রতিবেদক
রাজু হাসান রবি (বালিয়াডাঙ্গী): ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আল-মানাহিল ওয়েলফেয়ার ফেডারেশনের পক্ষ থেকে গরিব ও সুস্থ্য পরিবারের মাঝে ৩টি গরু ও ১৯টি ছাগলের মাংস প্রায় ৫শত পরিবারের মাঝে বিতরণ করা হয়।
জমিরিয়া ইয়্যাহুল মাদ্রাসা ও এতিম খানার সভাপতি বাবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনে আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এম’পি মহোদয়ের সুযোগ্য পুত্র ঠাকুরগাঁও জেলার সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ মাজহারুল ইসলাম সুজন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী গণ উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর নির্বাহী পরিচালক মোঃ বেলাল উদ্দীন, আরো উপস্থিত ছিলেন জমিরিয়া ইয়্যাহুল মাদ্রাসা ও এতিম খানার প্রধান মাওলানা জনাব মোঃ সরিফুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা তাঁতীলীগের সভাপতি মোঃ সাদেকুল ইসলাম, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সবুর সহ আরো অনেকেই।
এসময়ে মাজহারুল ইসলাম সুজন বলেন, আমার পিতা আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এম’পি জমিরিয়া ইয়্যাহুল মাদ্রাসা ও এতিম খানার ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর থেকে আমি এই জমিরিয়া ইয়্যাহুল মাদ্রাসা ও এতিম খানাটির বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম সম্পর্কে জানতে পারি। পরে মাদ্রাসাটির প্রধান মাওলানা সরিফুল ইসলাম আমাকে বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম সম্পর্কে অবগত করলে আমি এসব কাজের প্রতি আগ্রহ প্রকাশ করি। তিনি জানান যে, আমরা একটি সংস্থার মাধ্যমে গরিব ও অসহায় মানুষের মাঝে টিউবওয়েল বিতরণ, বিভিন্ন মসজিদে অজুখানা স্থাপন সহ মসজিদ ও মাদ্রাসার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি। আপনি আমাদের এই সংস্থা থেকে গরিব, অসহায় মানুষের মাঝে টিউবওয়েল বিতরণ সহ আপনার নির্বাচনীয় এলাকার মসজিদে অজুখানা, মসজিদ উন্নয়ন করতে পারেন। তার প্রস্তাবের কথা শুনার পর আমি তাদের আমন্ত্রণে বিভিন্ন স্থানে গিয়ে অজুখানা স্থাপন, মসজিদ উন্নয়নের জন্য অর্থ প্রদান এবং দুস্থ্য গরিব মানুষের মাঝে টিউবওয়েল বিতরণ সহ বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। এ পর্যন্ত আমরা বিভিন্ন স্থানে প্রায় কয়েক’শ গরিব দুস্থ্য পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করেছি ও বিভিন্ন মসজিদের অজুখানা নির্মাণ সহ মসজিদ উন্নয়নের জন্য অর্থ প্রদান করেছি। এটি চলমান রয়েছে।
তারই ধারাবাহিকতায় আজকের এই পবিত্র ঈদ উল-আযহা উপলক্ষ্যে গরিব ও দুস্থ্য পরিবারের মাঝে কোরবানীর মাংস বিতরণ। সত্যি আমি অবাক হয়েছি জমিরিয়া ইয়্যাহুল মাদ্রাসা ও এতিম খানার নির্বাহী পরিচালক বেলালের এই উদ্যোগের জন্য।
সর্বপরি আপনারা জানেন যে, পৃথিবীতে করোনা ভাইরাস নামে একটি ভাইরাস আক্রান্তের ফলে আজকে সাধারণ মানুষের জীবন যাত্রা স্থবির হয়ে পড়েছে। তায় আমরা যে কোন খানে যায় না কেন বাড়ি থেকে বের হলে মুখে মাস্ক ব্যবহার করব এবং সাবান দিয়ে দুই হাত বার বার ধুব। নিজে সুস্থ্য থাববো অন্যকে সুস্থ্য থাকতে সাহায্য করবো।
আরো পড়ুন: পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ঠাকুরগাঁও জেলার সাংগঠনিক সম্পাদক 'মাজহারুল ইসলাম সুজন'।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com