weather ২৮.৫৪ o সে. আদ্রতা ৭২% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে ৩৭৫৫ পিস ইয়াবাসহ ১ আটক

প্রকাশ : ২৪-০৯-২০২৩ ১৬:০৫

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩ হাজার ৭ শ' ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইলিয়াস আলী অরফে নিরব (৩০) নামের এক মাদককারবারিকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভোর সৌয়া ৩টা  দিকে উপজেলার ভানোর ইউনিয়নের দুর্গাপুর কাশিডাঙ্গা গ্রামের আব্দুল খালেকের ছেলে মাদককারবারী ইলিয়াস আলী অরফে নিরব এর বসতবাড়ীর পূর্ব ভিটার পশ্চিম দুয়ারী মাটির দেয়াল টিনের ছাপড়া বসত ঘরের মেঝেতে তল্লাশী করে ৩ হাজার ৭শ' ৫৫ পিস ইয়াবাহ টেবলেট উদ্ধারের পর তাকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত ইলিয়াস আলী নিরব উপজেলার দুর্গাপুর কাশিডাঙ্গী গ্রামের আব্দুল খালেক ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম এর নির্দেশনায় এস আই আব্দুস সোবহান ও তার সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভোর সৌয়া ৩টা  দিকে উপজেলার ভানোর ইউনিয়নের দুর্গাপুর কাশিডাঙ্গা গ্রামের আব্দুল খালেকের ছেলে মাদককারবারী ইলিয়াস আলী অরফে নিরব এর বসতবাড়ীর পূর্ব ভিটার পশ্চিম দুয়ারী মাটির দেয়াল টিনের ছাপড়া বসত ঘরের মেঝেতে তল্লাশী করে ৩ হাজার ৭শ' ৫৫ পিস ইয়াবাহ টেবলেট উদ্ধারের পর তাকে হাতেনাতে আটক করা হয়।
 গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানার একটি টিম এসআই আব্দুস সোবহানের নেতৃত্বে অভিযান পরিচলনা করেন। এ সময় মাদককারবারি ইলিয়াস আলী অরফে নিরবকে আটক করা হয়। পরে তার ঘরবাড়ী তল্লাসী করা হলে তার থেকে ৩ হাজার ৭শ' ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর তাকে গ্রেফতার করে।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম বলেন, আটক মাদককারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com