weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫৯% , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে ২ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশ : ১২-০৭-২০২৩ ১৮:১৪

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর সনগাঁও গ্রামে ৪৯০ পিস ইয়াবা ও ২ কেজি ১৩ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীর ছেলে জয়কে (১৬) আটক করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। এ সময় দৌড়ে পালিয়েছেন জয়ের পিতা জমির উদ্দীন। পৃথক পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক। 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের উত্তর সনগাঁও গ্রামে।

জানা যায় বালিয়াডাঙ্গী থানার এসআই আব্দুস সোবহান জানান, ‘লাহিড়ী বাজারে মাছ ব্যবসার আড়ালে ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছিল জমির উদ্দীন (৩৯) ও তাঁর ছেলে জয় (১৬)। গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম অভিযানে আসলে, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী জমির উদ্দীন মাদক ফেলে চম্পট দেয়। পরে তার ছেলে জয়কে পুলিশ আটক করে। 

বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম জানান, ‘এ ঘটনায় রাতে বালিয়াডাঙ্গী থানার এসআই আব্দুস সোবহান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জমির উদ্দীন ও তাঁর ছেলের জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আজ বুধবার দুপুরে জয়কে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

অপরদিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের ঠুমনিয়া গ্রামের মৃত মন্নাফের ছেলে ফজলে হক ওরফে হজলা নামক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৪০০ পিজ ইয়াবা ট্যাবলেট ও ১২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করছে ঠাকুরগাঁও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফহাদ আকন্দ মাদক অভিযানের নেতৃত্ব দেন। আটককৃত ফজলে হক ওরফে হজলা পুলিশ আজ বুধবার ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করেছেন। ঠাকুরগাঁও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফহাদ আকন্দ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। 


-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com