বালিয়াডাঙ্গীতে ২১২ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স অনুষ্ঠিত
প্রকাশ : ১৩-০৩-২০২২ ২১:২৪
নিজস্ব প্রতিবেদক
মোতাল্লিব সম্রাট, (বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলাধীন লাহিড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয়ে “প্রাথমিক বিদ্যালয় সমূহের কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্যায়)” প্রকল্পের অর্থায়নে ২১২ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ মার্চ ২০২২) বিকাল ৬টায় বাংলাদেশ স্কাউটস্, দিনাজপুর অঞ্চলের পরিচালায় ও বাংলাদেশ স্কাউটস্ বালিয়াডাঙ্গী উপজেলার ব্যবস্থাপনায় প্রোগ্রামের ৪র্থ দিন কোর্সের দায়িত্বে থাকা কোর্স স্টাফের লিডার স্কাউটার মোঃ খলিলুর রহমান, এ.এল.টি ঠাকুরগাঁও৭১ ডট কম-কে জানান যে, বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী নিয়ে তারা কোর্স পরিচালনা করছেন। ইউনিট লিডার বেসিক কোর্সে কোর্স স্টাফের প্রশিক্ষক হিসেবে ১০ জন প্রশিক্ষক নিয়মিত প্রশিক্ষণ প্রদান করছেন এবং ১৪ই মার্চ ২০২২ইং কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র হস্তান্তরের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হবে।
রবিবার সন্ধায় “পতাকা নামানোর অনুষ্ঠানে” প্রশিক্ষণার্থী মোঃ ফয়সাল হাবিব ঠাকুরগাঁও৭১ ডট কম-কে বলেন, আজকের ভাবনা হিসেবে ছিল-
“শ্রষ্টার সৃষ্টিকে মোরা ভালোবাসি”
“প্রকৃতির কোল থেকে চল ঘুরে আসি।”
তারই ধারাবাহিকতায় কোর্সের নিয়মাবলী অনুযায়ী দৈনিক কার্যক্রম ছিল- বিপি পিটি, পরিদর্শন, পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পাঠ, প্রতিজ্ঞা পাঠ, অধিবেশন, খেলাধুলা, পতাকা নামানো, স্টাফ মিটিং ও বাতি নেভানো।
এছাড়া কোর্সের কোর্স প্রশিক্ষক হিসেবে আরো উপস্থিত ছিলেন, মোঃ ফইজুল ইসলাম, এলটি, শিবু প্রসাদ, এএলটি, গোলাম ফারুক, এএলটি, রফিকুল ইসলাম, সিএএলটি, রহিম সিকদার, উডব্যাজার, আব্দুল মান্নান, উডব্যাজার, মোমেনা খাতুন, উডব্যাজার, দিলারা বেগম, উডব্যাজার, আবুল কালাম আজাদ, উডব্যাজার।
কোর্সে প্রশিক্ষণার্থীদেরকে হলুদ ষষ্ঠক/ঘুঘু উপদল, বেগুনি ষষ্ঠক/কবুতর উপদল, লাল ষষ্ঠক/কাক উপদল, নীল ষষ্ঠক/কোকিল উপদল, সবুজ ষষ্ঠক/দোয়েল উপদলে ভাগ করে প্রশিক্ষণ প্রদান করা হয়।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com