বালিয়াডাঙ্গীতে ২য় পর্যায়ে ভূমিহীন- গৃহহীন ৮শ পরিবার জমি ও ঘর পেলেন
প্রকাশ : ২০-০৬-২০২১ ১৬:৫৩
নিজস্ব প্রতিবেদক
আজ রোববার (জুন ২০, ২১) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন- গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্য্যক্রম ২ য় পর্যায় ভিডিও কনফারেন্সিং মাধ্যমেএর শুভ উদ্বোধন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে বালিয়াডাঙ্গীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান মোঃ আলী আসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল হক প্রধান, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি মোঃ রমজান আলী,ধনতলা ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটারজ্জী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান প্রমুখ। বালিয়াডাঙ্গী উপজেলায় ৮ শ ভূমিহীন- ও গৃহহীন পরিবারকে আনুষ্ঠানিক ভাবে ঘরের চাবি প্রদান করেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়াম্যান মোঃ আলী আসলাম জুয়েল ও বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন।
সূত্র: রমজান ভাই ফেসবুক।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com