weather ৩৫.৯৯ o সে. আদ্রতা ৫২% , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে ১৭ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ : ৩০-০৫-২০২৩ ২১:১৫

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১৭  পিস ইয়াবাসহ সহিদুল ইসলাম (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে  জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটের কম্পিউটার ব্যবসায়ী সহিদুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে মাদকদ্রব্য বিক্রির জন্য সংরক্ষণ করে রাখার গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানার এসআই আব্দুস সোবহান ও তার সঙ্গীয় ফোর্স  নিয়ে শুক্রবার (২৬ মে/২৩) ইং বিকাল পৌনে ৬ টায় তার ব্যাবসায়ী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানের ডিব্বায় তল্লাশী করে ১৭ পিস ইয়াবা উদ্ধারের পর সহিদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসার পরদিন ঠাকুরগাঁও আদালতের বিচারকের নিকট হাজির করে।
গ্রেপ্তারকৃত সহিদুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার পরদেশী পাড়া গ্রামের মরহুম জমসেদ আলীর ছেলে।
এব্যপারে বালিয়াডাঙ্গী থানার এসআই আব্দুস সোবহান বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের সঙ্গীয় ফোর্সসহ বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজারের সহিদুল ইসলামের কম্পিউটারে দোকানে পৌছা মাত্রই পুলিশের উপস্থিতি লক্ষ করে সহিদুল পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর উপস্থিত লোকজনের সামনে তার দোকানে রক্ষিত ডিব্বা থেকে ব্লু রঙের মোড়ানো পেকেট থেকে ১৭পিস ইয়াবাহ বেড় করে দেওয়ার পর তাকে গ্রেফতার করে।
এব্যপারে বালিয়াডাঙ্গী থানার এস আই আব্দুস সোবহান বাদী হয়ে রাতে আটককৃত সহিদুল ইসলামের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারনির ১০ (গ) ধারা অনুযায়ী নিয়মিত মামলা রুজু করে।
এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম বলেন, অভিযোগ পেয়ে মামলা দায়ের করা হয় এবং আটককৃত আসামীকে শনিবার আদালতের বিচারকের নিকট হাজির করা হয়।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com