weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে ১৩টি দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রকাশ : ০৫-০৪-২০২০ ২২:৪০

নিজস্ব প্রতিবেদক

আব্দুস সবুর (বালিয়াডাঙ্গী): আজ (০৫ এপ্রিল ২০২০) ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে রাত ৯.০০টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল আলম সুমন এর নেতৃত্বে বালিয়াডাঙ্গী চৌরাস্তা, ধনিরহাট ও গান্ডিকারী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৩টি দোকানে মোট ২৪,০০০/- টাকা জরিমানা করেন। 

এবিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল আলম সুমন বলেন- দেশের করোনা ভাইরাস প্রাদুর্ভাব সংক্রমন ঠেকাতে এবং দেশের জনগণকে করোনা ভাইরাস থেকে রক্ষা করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। 


তার মধ্যে সন্ধ্যা ৭.০০ টার পর ঔষধের দোকান ব্যাতিত সকল প্রকার দোকান বন্ধ ঘোষণা করেন। কিন্তু  কিছু দোকান মালিক সরকার ঘোষিত নিদের্শ অমান্য করে সন্ধ্যা ৭.০০টার পর দোকান খোলা রাখেন এবং দোকানের সামনে জনসমাগম লক্ষ্য করা গেলে তাদেরকে বিভিন্ন আঙ্গিকে ভ্রাম্যমান আদালতের দন্ডবিধির ২৬৯ ধারায় জরিমানা করা হয়। 


-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর