weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে ১০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

প্রকাশ : ০৫-০৯-২০২২ ১৯:১১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়েনের বালিয়া বেলসাড়া বানিয়াবস্তী গ্রামের মাদক কারবারী আলী হোসেন অরফে গহমো (৩০) এর বাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে ১০৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ উদ্ধার করে। এঘটনায় পুলিশ ২ মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়েনের বালিয়া বেলসাড়া বানিয়াবস্তী গ্রামের কাশেম হোসেন অরফে ধলার ছেলে মাদক কারবারী আলী হোসেন অরফে গহমো ও তার সহযোগী একই গ্রামের মরহুম মাহাতাব আলীর ছেলে মাদক কারবারী মোকছেদ আলী (৪৫) মিলে মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রির জন্য ফেন্সিডিলের বড়চালান বাড়ীতে সংরক্ষণ করে রাখে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইন্চার্জ (ওসি) খায়রুল আনামের নেতৃত্বে এস.আই আব্দুস সোবহান ও তার সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাত ১১টায় মাদক কারবারী আলী হোসেন অরফে গহমোর বাড়ীতে অভিযান চালালে এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যায়। এসময় পুলিশ মাদক কারবারীকে গ্রেফতারের চেষ্ঠা করলে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তাদের ঘরের খাটের নিচে রক্ষিত বস্তা তল্লাশী করে ১০৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধারের পর মালামাল জব্দ করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইন্চার্জ (ওসি) খারুল আনাম জানান, মাদকদ্রব্য অভিযান পরিচালনাকালে ১০৫ বোতল ফেন্সিডিল উদ্ধারের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়। এব্যাপারে বুধবার রাতে দুই পলাতক মাদক কারবারীকে আসামী করে বালিয়াডাঙ্গী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর