বালিয়াডাঙ্গীতে হোটেল শ্রমিক ও রাজমিস্ত্রীদের মাঝে ত্রাণ বিতরণ
প্রকাশ : ০৫-০৪-২০২০ ২০:২৯
নিজস্ব প্রতিবেদক
আসাদুজ্জামান (বালিয়াডাঙ্গী): আজ (০৫ এপ্রিল ২০২০ইং) রোজ রবিবার দুপুর ১.০০ টায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে হোটেল শ্রমিক ও রাজমিস্ত্রীদের মাঝে চাল, ডাল, তৈল, আলু, হাত ধোয়ার সাবান সহ শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময়ে উপস্থিতি ছিলেন- বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া পারভীন সহ আরো অনেকে।
এসময়ে তারা প্রত্যেকেই করোনা ভাইরাস সংক্রমনে সচেতন হওয়ার আহ্বান জানান, মানুষকে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার কথা বলেন ও বার বার সাবান দিয়ে হাত ধোয়া এবং সহ নিজেকে সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকার কথা বলেন। প্রয়োজনে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাক্স ব্যবহার করতে বলেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com