weather ২৮.৫৪ o সে. আদ্রতা ৭২% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে হত দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশ : ৩১-০৩-২০২০ ২০:৫২

নিজস্ব প্রতিবেদক

আব্দুস সবুর (বালিয়াডাঙ্গী)  ৩০ মার্চ ২০২০ইং রোজ সোমবার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ ও বালিয়াডাঙ্গী উপজেলা প্রসাশনের উদ্দোগে ০৪ টি ইউনিয়নে মোট ১০০টি গরিব ও অসহায় মানুষের মাঝে চাল, ডাল,আলু বিতরণ করা হয়।

এ সময় প্রতিটি ইউনিয়নের ২৫ টি পরিবারের মাঝে ১০ কেজি চাল ৫ কেজি আলু  ০১ কেজি ডাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান  আলী আসলাম জুয়েল ও উপজেলা নির্বাহী অফিসার  খায়রুল আলম সুমন এবং বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের যুগ্নসাধারন সম্পাদক আব্দুস সবুর ও চার  ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।


এ সময় তারা প্রত্যেকই করোনা ভাইরাস সংক্রমণে সচেতন হওয়ার আহবান জানান এবং মানুষকে জুরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার আহবান জানান এবং বেশি করে সাবান দিয়ে হাত ধোঁয়ার কথা বলেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর