বালিয়াডাঙ্গীতে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী ৩০ বছর পর গ্রেফতার
প্রকাশ : ০১-০৮-২০২৩ ২১:২৩
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৩০ বছর ধরে আত্মগোপন করার পর হত্যা মামলার যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামী মো: নূর বক্ত (৫০) কে পুলিশ গ্রেফতার হয়েছে।
জানা যায়, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার জাওনিয়া গ্রামের মৃত দবির উদ্দীনের ছেলে মো: নূর বক্ত (৫০) ১৯৯৩ সাল থেকে সে ৩০ বছর ধরে আত্মগোপন করেছিলেন রংপুর শহরে। সেখানে সে রাজমিস্ত্রীর কাজ করছিলেন। পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগীতায় সাজাপ্রাপ্ত আসামী নুর বক্তকে রংপুর মেডিকেল মোড় হতে গতকাল মঙ্গলবার ভোরে গ্রেফতার করে। তাকে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম জানান, ৩০ বছর ধরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী নুর বক্ত আত্মগোপন করে ছিল। তথ্য প্রযুক্তির সাহায্যে তাকে রংপুর হতে গ্রেফতার করা হয়েছে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com