weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭৯% , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে সড়ক দূর্ঘটনায় মোটরবাইক আরোহী দুই চাচতো ভাই নিহত

প্রকাশ : ২১-১০-২০২২ ২১:৪০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাঁশ বোঝাই নসিমন গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরবাইক চালক সহিদুল ইসলাম (২৫) ও আরোহী পায়েল (২৩) নামের দুই আপন চাচাতো ভাই ঘটনাস্থলে নিহত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও শহরের সরকারপাড়া মহল্লার তুলা ব্যবসায়ী উসমান আলীর ছেলে সহিদুল ইসলাম ও তার ছোট ভাই আনোয়ার হোসেনের ছেলে পায়েল মিলে মোটর বাইক যোগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় বালিয়াডাঙ্গী থেকে বাড়ী ফেরার পথে বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ বারঢালী কেয়া-২ ইট ভাটার সামনে পৌঁছালে এসময় অপর দিক থেকে আসা একটি বাঁশ বোঝাই নসিমন গাড়ীর সাথে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। এসময় ঘাতক নসিমন গাড়ীটি পালিয়ে যেতে সক্ষম হয়।
বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার প্রদীপ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে রাস্তা থেকে দুই জনের মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করি।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com