weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭০% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে সড়ক দূর্ঘটনায় নিহত অজ্ঞাত বৃদ্ধার ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় উদ্ধারের পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর

প্রকাশ : ০৩-১২-২০২২ ২০:৩৮

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে দ্রুতগামী এক ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক পথচারী বৃদ্ধা নিহতের পর ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি টিম নিহতের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র উদ্ধার করে তার পরিচয়ের সন্ধান পেয়েছেন। তিনি হলেন- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার উত্তর সালান্দর জাউনিয়া পাড়ার মৃত দাস সরমনি রানী রায় ও দাস সরমনি রাণী রায়ের মেয়ে জোসনা রানী রায় (৭০)। পরে পুলিশ তার স্বজনদের সংবাদ দিলে ঠাকুরগাঁও মর্গে এসে লাশ সনাক্ত করে। পরে নিহতের লাশ পুলিশ স্বজনদের কাছে হস্তান্তর করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সে মানসিক প্রতিবন্ধি হওয়ায় বেশ কিছুদিন আগে বাড়ী থেকে বেড় হয়ে যায়। ভিক্ষা বৃত্তি করতে করতে এতদুরে চলে আসেন। তাকে অনেক খুঁজাখুঁজি করে তার কোন সন্ধান না পেয়ে পরিবারের লোকজন হতাসায় মধ্য দিন কাটায়।

উল্লখ্য যে, গত শুক্রবার সকালে উপজেলার লাহিড়ী হাটের ঠুমনিয়া শিমুলতলী দীঘিরপাড় নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। ওই সময় নিহতের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি জানান, ওই মহিলা দৌড়ে রাস্তা পার হওয়ায় সময় রুহিয়াগামী ট্রাকটি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

তিনি আরো বলেন, ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি টিম নিহতের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র উদ্ধার করে তার পরিচয়ের সন্ধান পেয়ে নিহত বৃদ্ধার স্বজনদের সংবাদ দিলে, তারা আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও মর্গে এসে লাশ সনাক্ত করে। পরে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com