weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭০% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত

প্রকাশ : ০৩-০২-২০২০ ১৪:০২

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মর্মান্তিক  সড়ক দূর্ঘটনায় সাত বছরের শিশু সন্তান নুরনবী ঘটনা স্থলে নিহত হয়। 

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বালিয়ডাঙ্গী উপজেলার ধনতলা তমিজুল পাড়া গ্রামের রাসেলের সাত বছরের শিশু পুত্র নুরনবী গত শনিবার সন্ধ্যা ৬টায় বাড়ীর পার্শ্বে রাস্তা পাড়া পাড়ের সময় একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মহেন্দ্র ট্রাক্টর চালক লাল মিঞার গাড়ির চাকায় পৃষ্ট হয়ে ঘটনা স্থলে শিশু সন্তান নুরনবীর মর্মান্তিক মৃত্যু হয়। 

এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম জানান, সংবাদ পেয়ে এসআই ইসহাক আলীকে ঘটনা স্থলে পাঠানো হয়েছে। 


-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর