weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬৬% , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ৩ আহত

প্রকাশ : ০৩-১২-২০২২ ২৩:৪২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় শান্ত (১৮), সাব্বির (২৫) ও তার স্ত্রী তানজিলা (২৫) গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার সন্ধা সাড়ে ৭টায়৷ বালিয়াডাঙ্গী- ঠাকুরগাঁও মহাসড়কের বালিয়াডাঙ্গী উপজেলার আরাজি সরলিয়া জোতপাড়া আরডিআরএস বাংলাদেশ সংস্থা অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আরাজি সরলিয়া গ্রামের রব্বাবানী বাসার সামনে মহা সড়কে তার লিটারের ট্রাক থামিয়ে লিটার আনলোড করতে থাকে। এসময় ঠাকুরগাঁও অভিমুখি যাত্রী বোঝাই ব্যাটারী চালিত একটি অটো চার্জার যাচ্ছিল। মহাসড়কে দাড়িয়ে থাকা ট্রাকের সাথে অটো চার্জারের মুখোমুখি সংধঘর্ষে হয়। এতে চার্জার গাড়ীটি রাস্তার পার্শ্বে উল্টে গেলে ৫ যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্য শান্তর শারীরিক অবস্থা আশঙ্খাজন হলে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করে। শান্ত হলো ঠাকুরগাঁও সদর উপজেলার ফগদনপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে  ও ঢাকা থেকে আগত তার নিকট আত্মীয় সাব্বির এবং তার স্ত্রী তানজিলা।
এলাকাবাসীরা জানায়, আরাজি সরলিয়া গ্রামের রব্বনী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মজিবর রহমান দির্ঘদিন ধরে মহাসড়কের সংলগ্ন লিটারের বস্তা রেথে ব্যবসা করে আসায় প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে। অপরদিকে লিটারের ব্যাপক দূগন্ধে পথচারী স্কুল-কলেজ গামী শিক্ষার্থীদের চরমভাবে সমস্যার সৃষ্টি হচ্ছে। এ যেন দেখার কেউ নেই।
এ ব্যাপরে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল আনাম জানান, সড়ক দূর্ঘটনায় ৩ জন আহতের বিষয়টি লোকমুখে শোনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com