বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
প্রকাশ : ২১-০৩-২০২৩ ২২:১৮
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বারঢালী নামক স্থানে মো: সরিফুল ইসলাম (২৪) নামে মোটরসাইকেল চালক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
সোমবার (২০ মার্চ /২৩) ইং রাত ৮টার দিকে বালিয়াডাঙ্গী- ঠাকুরগাঁও মহা সড়কের বারঢালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সরিফুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার লালাপুর বারঢালী গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
জানা গেছে, উপজেলার বারঢালী বাজার এলাকায় মোটরসাইকেলের সাথে এক বাইসাইকেলের ধাক্কা লাগলে রাস্তা থেকে ছিটকে পড়ে যান চালক সরিফুল। এ সময় মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন তিনি। আহতাবস্থায় তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com