বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধা পথচারী নিহত
প্রকাশ : ০২-১২-২০২২ ১৭:১৪
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় পথচারী অজ্ঞাত বৃদ্ধা (৭০) নিহত হয়েছেন। আজ শুক্রবার (২ ডিসেম্বর/২২) সকাল ১০টায় উপজেলার লাহীড়ি হাটের ঠুমনিয়া শিমুলতলী দিঘীরপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এযাবৎ নিহত অজ্ঞাত বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার সকাল ১০টার দিকে লাহিড়ী হাট হতে কাট বোঝায় পাবনা -ট- ১১-০৮০৫ একটি ট্রাক রুহিয়া অভিমুখে যাচ্ছিল। ট্রাকটি লাহিড়ী হাটের ঠুমনিয়া শিমুলতলী পুকুরপাড় এলাকায় পৌঁছলে এসময় অজ্ঞাতনামা পথচারী বৃদ্ধা দৌড়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপার পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করলে চিকিসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়। ঘাতক ট্রাকের চালক গাড়ী রেখে পালিয়ে যায় পরে স্থানীদের সহযোগীতায় পুলিশ ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে।
এব্যাপরে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল আনাম জানান, সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত পথচারী বৃদ্ধা আহত হলে স্থানীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফিঙ্গার পিন্টের মাধ্যমে নিহত অজ্ঞাত বৃদ্ধার পরিচয় উদ্ধারের জন্য ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি দল কাজ করছে। তার পরিচয় উদ্ধার হলে তার স্বজনদের সংবাদ জানানিয়ে লাশ বুঝে দেওয়া হবে।
এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com