weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬২% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ : ২০-০৮-২০২৩ ১৭:৩১

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি'র কার্যালয়ে রোববার (২০ আগস্ট) সকাল ১১টায়
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা।
আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ডক্টর টিএম মাহাবুবর রহমান।
এসময় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সহ সভাপতি আইয়ুব আলী খাঁন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মামুন আক্তার সবুর, দপ্তর সম্পাদক মকবুল হোসেন, বিএনপির নেতা আব্দুল বাতেন মিলার, রাশেদ আলী, ওলামা দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাওলানা হাসান আলী, জাসাসের সভাপতি হারুন অর রশিদ, উপজেলা 
সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাশেদ আলম চৌধুরী।
 এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদসহ বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বালিয়াডাঙ্গী উপজেলা শহরে একটি র‌্যালি বের করে সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com