বালিয়াডাঙ্গীতে স্বপ্নময়ী কড়িয়ার ফ্রি ব্লাড গ্রুপিং
প্রকাশ : ০৬-০৮-২০২০ ০৮:১১
নিজস্ব প্রতিবেদক
রুবেল রানা (বালিয়াডাঙ্গী): রক্ত দিন জীবন বাঁচান” এই শ্লোগানকে সামনে রেখে বালিয়াডাঙ্গীর ৬নং ভানোর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে গড়ে ওঠা " স্বপ্নময়ী কড়িয়া" সেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের প্রথম সেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হয়।
গত (৩ আগস্ট ২০২০) সোমবার সকাল ৮.০০ থেকে এই কর্মসূচী শুভ উদ্ভোধন করা হয়। স্বপ্নময়ী কড়িয়া ব্লাড ডোনার অর্গনাইজেশনের আয়োজনে একটি র্যালী বের করা হয় র্যালীটি প্রধান প্রধান সড়ক পদক্ষীন করে পীরপুকুর শাহ্ শুরকা আলী লিল্লাবোডিং ও এতিম খানায় মাদ্রাসায় শেষ হয়। পরে পীরপুকুর শাহ্ শুরকা আলী লিল্লাবোডিং ও এতিমখানায় মাদ্রাসা রক্তদান কর্মক্রম শুরু করে।
এ সময় ব্লাড ডোনার অর্গানাইজেশনের কার্যনির্বাহী সদস্য মোঃ সাদেকুল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান (রিয়াল), মোঃ তরিকুল ইসলাম, মোঃ রমজান আলী, মোঃ রিপুল, মোঃ জায়নাল আলী, মোঃ কাজিরুল ইসলাম, সহ আরো অনেকেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উল্লেখ্য প্রথম বারেই ফ্রিতে প্রায় ৫ শত মানুষের রক্তের গ্রুপ নির্ণয়, ৫০ জন মূমূর্ষ রোগীকে রক্তদান করেছে ব্লাড ডোনার অর্গানাইজেশন। সেচ্ছায় রক্ত দিতে আগ্রহীরা ওই সংগঠনের সদস্য হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করছেন কড়িয়া যুব সমাজ।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com