weather ২৮.৭৯ o সে. আদ্রতা ৭২% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে স্কুলছাত্রীর বিষপানে আত্মহত্যা

প্রকাশ : ১০-০৪-২০২২ ১১:০৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর দাফাদারটলী গ্রামের অষ্টম শ্রেণী পড়–য়া স্কুলছাত্রী ময়না রাণী (১৪) ভাইয়ের উপর অভিমান করে বিষপানে আত্মহত্যা করে। পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের ভানোর দাফাদারটলী গ্রামের মৃত কৃষ্ণ চন্দ্রের মেয়ে ও ধনরিহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ময়না রাণী (১৪) ছোট ভাইয়ের উপর অভিমান করে গতবুধবার রাত ৯ টায় বাড়ীর সবার অজান্তে বিষপান করে অসুস্থ্য হলে বাড়ীর লোকজন টের পেয়ে তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঠাকুরগাঁও আধুনকি সদর হাসপাতালে রেফার্ড করে। সেখানে তাকে নিয়ে যাওয়ার সময়প থি মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার লাশবাড়ীতে এনে থানায় সংবাদ দিলে পুলিশ তার বাড়িতে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করে। লাশে রময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। বালিয়াডাঙ্গী থানার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই মোমনিুল আযম জানান, প্রাথমকি তদন্তে জানা যায়, স্কুলছাত্রী ময়না রাণীকে তার ভাই তাকে বাইসাইকেল চালানো নিষেধ করলে সে তার ভাইয়ের উপর অভিমান করে বাড়ীর সবার অজান্তে বিষপানে অসুস্থ্য হলে বাড়ীর লোকজন টের পেয়ে তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করে। সেখানে তাকে নিয়ে যাওয়ার সময় পথি মধ্যে কাদশুকা নামক স্থানে পৌছালে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এব্যাপারে মৃতের কাকাতো ভাই ভবেশ চন্দ্র সিংহ বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি ইউডি মামলা দায়ের করে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর