weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে সারের ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশ : ০৫-০৯-২০২২ ১৯:১০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বালিয়াডাঙ্গী উপজেলা শহরের মেসার্স আব্দুস সালাম ট্রেডাস মঞ্জু নামে এক বিসিআইসি সার ডিলারের সার বিতরণের অনিয়মের অভিযোগে ওই ডিলারের স্বত্বাধিকারী আব্দুস সালামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সারের বাজার নিয়ন্ত্রণ রাখার জন্য ও যাতে ন্যয্যমূল্যে কৃষরা সার ক্রয় করতে পারেন সেই লক্ষে বৃহস্পতিবার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলা শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোহা. যোবায়ের হোসেন ওই সারের ডিলার আব্দুস সালামের নিকট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে। ইউএনও মোহা.যোবায়ের হোসেন বলেন, সার বিতরণ সংক্রান্ত নিয়ম ভঙ্গ করা, সরকার নির্ধারিত মুল্যে কৃষকদের নিকট সার বিক্র না করে মধ্যেস্বত্বভোগীদের নিকট সার বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারার আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স আব্দুস সালাম মঞ্জু ট্রেডাসের স্বত্বাধিকারী আব্দুস সালামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে কৃষকদের ন্যয্যমূল্যে সার প্রাপ্তির জন্য বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অর্থাৎ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর