বালিয়াডাঙ্গীতে সামাজিক সম্প্রীতি কমিটির সভা
প্রকাশ : ০২-১০-২০২৩ ১৭:৩০
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় বালিয়াডাঙ্গী উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবর রহমান।
নিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুনাংশ টিটু দত্ত, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রবীর কুমার রায়, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাভোকেট আবু হাসনাত বাবু,
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম।
এসময় উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ,
বড়বাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আকরাম আলী, বড়পলাশবাড়ী ইউনিয়ন চেয়রাম্যান মোহাম্মদ সাহাবুদ্দিন আহাম্মেদ, আমজানখোর ইউনিয়ন চেয়ারম্যান আকালু ডোংগা, পাড়িয়া ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী রুবেল, ভানোর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও ধনতলা ইউপি চেয়ারম্যান সময় কুমার চ্যাটার্জী নুপুর।, মুক্তিযোদ্ধা সোলেমান আলী, উপজেলা জামে মসজিদের ইমাম মওলানা সফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে সমাজের পীর মশায়েখ, আলেম-ওলামা,সনাতনীধর্মের সাধু-পুরোহিত,বৌদ্ধ ধর্মের ভ্রান্তে সহ বীর মুক্তিযোদ্ধা, সকল জনপ্রতিনিধি, পেশাজীবি,ছাত্র, যুব এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যদের নিয়ে সামাজিক-সম্প্রীতি সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com