weather ২৮.৫৪ o সে. আদ্রতা ৭২% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মোটরবাইক চালক নিহত

প্রকাশ : ১৪-১২-২০২৩ ১১:২১

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল ও থ্রি-হুইলার পাগলু গাড়ীর মুখোমুখি সংঘর্ষে মোটরবাইক চালক আব্দুস সবুর (৪০) নামে একজন নিহত হয়েছেন।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪ টায় উপজেলার ভানোর ইউনিয়নের হলদীবাড়ী কাঁচকালী নামক মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সবুর হরিপুর উপজেলার গোকুয়াল গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।
নিহতের বাবা আব্দুল ওয়াহাব জানান, বুধবার বিকাল ৩টায় আব্দুস সবুর বাড়ী হতে মোটরবাইক যোগে পাওনা টাকা আনতে বালিয়াডাঙ্গী যাওয়ার পথে হলদীবাড়ী কাঁচকালী নামক মহাসড়ক এলাকায় পৌছালে এসময় থ্রি-হুইলার পাগলু গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমার ছেলে মোটরবাইক চালক আব্দুস সবুর গুরুতর আহত হয়। পথচারীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গিয়ে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে তাকে দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করে। সেখান থেকে নিয়ে যাওয়ার পথি মধ্যে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
বালিয়াডাঙ্গী থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com