weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের উদ্যোগে দ্বিতীয় বারের মতো ত্রাণ বিতরণ

প্রকাশ : ০৫-০৪-২০২০ ২০:৪৬

নিজস্ব প্রতিবেদক

রাজু হাসান রবি (বালিয়াডাঙ্গী): আজ (৫ এপ্রিল ২০২০) রবিবার, ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলার  বিভিন্ন এলাকায় বালিয়াডাঙ্গী উপজেলার ও বাইরে হতে আগত ছাত্র/ছাত্রী এবং গ্রীন ভয়েস এর সহযোগীতায় প্রথম বারে ৫০টি ও দ্বিতীয় বারে ৭২টি মোট: ১২২টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- মাসুদ রানা মুন্না, সোহানুর রহমান সুইট, তিতলী নাজনীন, আকতার, শামীম, তোরান, তুষার, আসাদুজ্জামান নুর, জসিম, হামিদ, তৈমুর রহমান সহ আরো অনেকেই।

এসময় তারা করোনা ভাইরাস সচেতনতা সম্পর্কে বিশেষ ভাবে নিজেকে সচেতন রাখার লক্ষ্যে বার বার সাবান দিয়ে হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলা, মাক্স ব্যবহার করা, অপ্রয়োজনে বাড়ীর বাইরে বের না হওয়া সহ বিভিন্ন রকম সচেতনতা মূলক পরামর্শ দেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর