বালিয়াডাঙ্গীতে শিক্ষকের বাসায় মোবাইল ফোন চুরি সন্দেহে ২ যুবকে আটক করে পুলিশের নিকট সোপর্দ
প্রকাশ : ২৮-০১-২০২৩ ২০:৩২
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা শহরের সরকার পাড়ার শিক্ষক আব্দুল লতিব এর ভাড়া বাসায় মোবাইল চুরির সন্দেহে জনতার হাতে মুকুল (৪০) ও সুজন (৩৬) নামর দুই যুবক ধৃত হয়ে পুলিশের নিকট সোপর্দ করেছে।
অনুসন্ধানে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলা শহরের সরকার পাড়ার সেদ্দারুল ইসলাম মাষ্টারের বাসা ভাড়াটিয়া ও বড়কোট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিব এর ভাড়া বাসায় গত বুধবার রাত পৌনে ৮টায় দুই যুবক প্রবেশ করে মেয়ে বিয়ে দেওয়ার কথা বলে সাহায্য চাইলে তাদের কথায় বিশ্বাস করে শিক্ষক আব্দুল লতিব আথিক সাহায্য করলে তারা বাসা থেকে বেড় হয়। পরে শিক্ষক লতিব তার ব্যবহীত আইটেল মোবাইল ফোন টেবেলে দেখতে না পেয়ে তিনি ও স্থানীয় জনতা মিলে তাদের পিছু ছুটে গিয়ে উপজেলা পরিষদ গেটের সামনে গিয়ে দুই যুবককে আটক করে। থানা পুলিশকে সংবাদ দিলে,পুলিশ সেখানে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ আটককৃত দুই যুবককে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ নিয়ে গিয়ে ডাক্তারী সনদ গ্রহণ শেষে থানা হাজতে আটক রাখেন। আটককৃত দুই যুবক হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার আদশ কোলানী বিহারী পাড়া মহল্লার মরহুম সামছুল হকের ছেলে মুকুল ও গোবিন্দ নগর মুন্সিহাট মহল্লার কেরামত আলীর ছেলে সুজন।
এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল আনাম জানান, এব্যাপারে কারো কোন অভিযোগ না থাকায় ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে
পরদিন ধৃত দুই যুবককে ঠাকুরগাঁও আদালতের বিচারকের নিকট হাজির করা হয়।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com