weather ২৮.৪১ o সে. আদ্রতা ৭৩% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

প্রকাশ : ৩১-০৫-২০২১ ১৬:৫৭

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল বিকাল ৫ টায় দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী পালনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোয়া পাঠ করেন- উপজেলা ওলামা দলের সভাপতি আলহাজ্ব মাওলানা ইসমাইল হোসেন। আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সভাপতি রাজিউর রহমান চৌধুরী রাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ড. টিএম মাহাবুবর রহমান। 

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক-খোরশেদ আলম ও এ্যাডভোকেট আবেদুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক- আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক- মকবুল হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক-গোলাম সারোয়ার বাবু, উপজেলা যুবদলের আহব্বায়ক- মোহাম্মদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুন অর রশিদসহ উপজেলা ও ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। 


-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর